1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

৭১ ও ২৪ এর পরাজিত শক্তি রাজপথ উত্তপ্ত করতে চায় – মমিনুল হক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব : ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি রাজপথ উত্তপ্ত করতে চায়। পালিয়ে যাওয়া নেত্রীর দেশে ফেরার কথা বলে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের গড়া দল নিয়ে আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকব। দিশেহারা জাতির হাল ধরেছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৭ বছর দেশকে শোষণ করেছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমাদের অভিপ্রায় নয়। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি রাজপথ উত্তপ্ত করতে চায়।
তিনি আরও বলেন, ২০ কোটি মানুষকে দাবিয়ে রাখার ক্ষমতা দিল্লির নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করব। শান্তির প্রত্যাশা নিয়ে এ জনপদে এসেছি, অশান্ত করতে দেব না। অস্তিত্বের ওপর আঘাত এলে ছেড়ে দেব না।
উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, আপনাদের জন্য অনেক উন্নয়ন হবে, তবে সময় দিতে হবে। দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। বিরোধীরা বুঝেও না বোঝার ভান করছে। আমরা আপনাদের ভালো রাখার চেষ্টা করছি। সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি কথা দিতে পারি, আপনারা কখনো বৈষম্যের শিকার হবেন না।
এর আগে বিকেলে উপজেলার মেহের ডিগ্রি কলেজ মাঠ থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শাহরাস্তি গেইট দোয়াভাঙায় গিয়ে সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সেলিমুস সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুল হক সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ, ছাত্রনেতা জাহিদ আহমেদ শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট