1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুর জেলা যুবদল প্রতিষ্ঠার ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের চালচিত্র

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
চাঁদপুর জেলা যুবদল প্রতিষ্ঠার ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের চালচিত্র

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর মহকুমা থাকাকালীন সময়েই চাঁদপুর জেলা যুবদলের আত্মপ্রকাশ ঘটে। মরহুম হাবিবুল্লা চৌধুরী, মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, অধ্যাপক শাহজাহান ও মোজাম্মেল হোসেন খানের হাত ধরে সংগঠনটির ভিত রচিত হয়। সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই চাঁদপুরের যুবনেতারা জেলা যুবদল গঠনের উদ্যোগ নেন।

১৯৭৯ সালে চাঁদপুর শহরের পালবাজারে হাবিবুল্লা চৌধুরীর বাসভবনে যুবদলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই বছর চাঁদপুর টাউন হলে সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে হাবিবুল্লা চৌধুরী সভাপতি, সাখাওয়াত হোসেন সহ-সভাপতি এবং অধ্যাপক শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটিটি ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করে এবং জেলার বিভিন্ন উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেয়।

১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে ঘরোয়া রাজনীতির অনুমতি দেওয়ার পর চাঁদপুর সরকারি কলেজের বাস্কেটবল মাঠে সাবেক ছাত্রনেতা ও যুবদল সদস্যরা ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম আহ্বায়ক হন। ১৯৮৪ সালে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক গয়েশ্বর চন্দ্র রায় কমিটিটির অনুমোদন দেন। পরে এই কমিটির মাধ্যমে প্রতিটি উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করা হয়।

১৯৮৭ সালে চাঁদপুর টাউন হলে সম্মেলনের মাধ্যমে অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম সভাপতি, মুনির চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, সফিকুর রহমান ভূঁইয়া সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম মুকু সাংগঠনিক সম্পাদক হন। ওই কমিটি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে এবং ৭ দল ও ১৪ দলের যুব ঐক্য কমিটি গঠন করে। ঐক্য কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।

১৯৮৯ সালে মুনির চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বাধীন কমিটির সময় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের পতন ঘটে। ১৯৯৩ সালে চাঁদপুর শহিদ মিনার বালুর মাঠে সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে মুনির চৌধুরী সভাপতি, সফিকুর রহমান ভূঁইয়া সাধারণ সম্পাদক এবং হুমায়ুন কবির প্রধান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কমিটির মেয়াদ ছিল ১৯৯৯ সাল পর্যন্ত।

পরবর্তী সময়ে সফিকুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলনে সফিকুর রহমান ভূঁইয়া সভাপতি এবং কাজী গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটিটি ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।

২০১১ সালের ২৩ জানুয়ারি শাহজালাল মিশনকে সভাপতি, আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোফাজ্জল হোসেন চান্দুকে সাংগঠনিক সম্পাদক করে জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। ২০১৮ সালের ১৩ জুন মোফাজ্জল হোসেন চান্দুকে সভাপতি, মানিকুর রহমান মানিককে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশকে সাধারণ সম্পাদক, কামাল হোসেনকে যুগ্ম সম্পাদক এবং ফয়সাল আহমেদ বাহারকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের শীর্ষ কমিটি অনুমোদন করা হয়। ওই বছরের ১৫ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মোফাজ্জল হোসেন চান্দুর মৃত্যুর পর ২০১৯ সালের ১৭ জুন থেকে মানিকুর রহমান মানিক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১৩ এপ্রিল থেকে মানিকুর রহমান মানিক সভাপতি, অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ সাধারণ সম্পাদক এবং ফয়সাল আহমেদ বাহারের সাংগঠনিক নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদল পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যগুলো জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট