
আবু মুছা আল শিহাব: শাহরাস্তি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে “সাংগঠনিক সভা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলমের পরিচালনায়
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন ও সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. মোজাহার হোসেন।
সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী ও সিনিয়র যুগ্ন আহবায়ক সাহেদুল হক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ প্রমুখ।
সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।