1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

মহামায়ায় ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ হার্ড ব্রেক করলে পেছনে থাকা (চাঁদপুর-থ ১১-৪৫৯৯) নম্বরের সিএনজিটি সজোরে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি পূর্ব দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে।

এ সময় সিএনজির চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তিনিও মারা যান। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহত যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০)। নিহত সিএনজি চালকের নাম কবির মাল বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক ও আহতদের ঠিকানা জানা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন। পরে চাঁদপুর সদর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে প্রিয় চাঁদপুরকে বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট