1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসান হাফিজ বলেন, ভালো ফলাফলের মাধ্যমে তারা জীবনের প্রথম ধাপ অতিক্রম করেছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের আরও এগিয়ে যেতে হবে। এ জন্য স্বপ্ন দেখা, তা বাস্তবায়নে পরিশ্রম করা এবং আত্মবিশ্বাসী হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষ না হলে সাফল্যের মূল্য থাকে না।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, জলছবির সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান।

প্রধান শিক্ষক আশিষ মজুমদারের সভাপতিত্বে স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুরুল আলম, ইউনিয়ন বিএনপি নেতা মোবাশ্বের মোল্লা, আব্দুল মমিন, সোহেল, বিল্লাল হোসেন রবিন, মোশারফ হোসেন রবিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. খোরশেদ আলম।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বক্তব্য শেষে বিদ্যালয়ের গোল্ডেন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারীর পক্ষ থেকে একটি ল্যাপটপ এবং অন্য শিক্ষার্থীদের বই দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী মুশফিকা পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত এবং স্মৃতি মজুমদার গীতা পাঠ করেন। অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট