
মতলব নাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। ১০ অক্টোবর শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমবারের এই নির্বাচনে বিভিন্ন পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের প্রচারণায় পুরো বাজার এলাকা সরব হয়ে উঠেছে। তবে প্রচার সম্পাদক পদে মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের স্বত্বাধিকারী মাহফুজ মল্লিকের মাইক প্রতীকের প্রচারণায় ভিন্নতা দেখা গেছে।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আলোচনা ও জনমত তৈরি হয়েছে। এর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে মাহফুজ মল্লিকের মাইক প্রতীক এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় বিভিন্ন সূত্রের ভাষ্য, দীর্ঘদিন ধরে জনবান্ধব নানা কর্মকাণ্ডের মাধ্যমে মাহফুজ মল্লিক সাধারণ ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছেন। বাজারের উন্নয়ন, বনিকদের চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হয়েছে বলেও তারা জানান।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মাহফুজ মল্লিককে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে দেখছেন। তরুণদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে তারা জানান। বিভিন্ন সভা-সমাবেশে তার উপস্থিতি ও জনসম্পৃক্ততা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা।
একাধিক ভোটার বলেন, তারা এমন একজন প্রার্থী চান, যিনি বনিকদের সমস্যা বুঝে সমাধানে কাজ করবেন। তাদের মতে, মাহফুজ মল্লিকের সেই যোগ্যতা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহফুজ মল্লিকের জনপ্রিয়তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তিনি নির্বাচিত হলে বাজারের জন্য ভালো হবে বলেও তারা মন্তব্য করেন।
একাধিক ব্যবসায়ী বলেন, মাহফুজ মল্লিক যোগ্য নেতৃত্ব দিয়ে বনিকদের প্রত্যাশা পূরণে কাজ করতে পারবেন। তাদের মতে, তিনি নির্বাচিত হলে বনিক সমিতি শক্তিশালী হবে এবং ব্যবসায়ীদের আস্থা বাড়বে। স্থানীয় ব্যবসায়ীরাও এমন নেতৃত্বের প্রত্যাশা করছেন, যিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রেখে সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবেন।
এদিকে, মাহফুজ মল্লিক নির্বাচনী প্রচারণায় উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বনিকদের ভালোবাসাই তার শক্তি; নির্বাচিত হলে সেই ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবেন।