1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

উৎসবমুখর পরিবেশে চলছে মতলব বাজার বণিক সমিতির নির্বাচন

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে চলছে মতলব বাজার বণিক সমিতির নির্বাচন

মতলব দক্ষিণ উপজেলার প্রাচীন বাণিজ্য কেন্দ্র ‘মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি’র নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সমিতির ১ হাজার ৩২০ জন ভোটার আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করছেন।

সমিতির ২১টি পদের মধ্যে ১৯টি পদে সরাসরি নির্বাচন হচ্ছে। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহজালাল এবং দপ্তর সম্পাদক পদে মো. হানিফ প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন প্রার্থী।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকার জানান, প্রার্থী ও ভোটারদের মধ্যে আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ রয়েছে। তাঁর ভাষ্য, এখন পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর বলেন, বণিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট