1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৩ টা নাগাদ চঁাদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলা বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত কিশোর বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মোটর সাইকেল আরোহী তাহসির (১৬) ও অটোরিকশার যাত্রী চর মঘুয়া গ্রামের গৃহবধূ লিলুবেগমসহ আরো ৪ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদশর্ী ও আহত লিলু বেগম বলেন, আমরা অটোরিকশায় ফরিদঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম। বড়ালী স্কুলের সামনে অপরদিক থেকে আসা মোটর সাইকেলটির সাথে আমাদের গাড়ীর ধাক্কা লাগে। এসময় আমরাও পড়ে যাই এবং মোটর সাইকেল চালক মেহরাজ মাহমুদ মারা যায়।
প্রত্যক্ষদশর্ী আবুল কালাম বলেন, মোটর সাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর আমরা ঘটনাস্থল থেকে মোট ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালের সিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছে।
নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, আরোহী মেহরাজ মাহমুদ জুম্মান স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে অনেক মেধাবী ছিল, তাকে নিয়ে আমাদের পরীবারের অনেক স্বপ্ন ছিল। সড়ক দুর্ঘর্টায় সে স্বপ্ন নিভে গেল।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৫জন রোগী এসেছে। তার মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি, বাকি ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারপূর্বক আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট