1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সবার সাথে হাসিমুখে চলার অভ্যাসটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে – আহমেদ জিয়াউর রহমান ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আসামির মৃত্যু চাঁদপুরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ——-শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা অধ্যক্ষ অবরুদ্ধ মতলবে ২৫০০পিস ইয়াবাসহ এক নারী আটক নিবন্ধন ছাড়াই নারায়ণপুরে চলছে ‘লাইফ লাইন হাসপাতাল শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  ফরিদগঞ্জে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সমাপ্ত

দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

*স্টাফ রিপোর্টার

সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে মানবসেবামূলক সামাজিক সংগঠন “বিজয়ী”-এর উদ্যোগে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) সকালে চাঁদপুর পৌর এলাকার পুরানবাজার দাসপাড়ায় এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুরের মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।

সামাজিক সংগঠন ‘বিজয়ী’-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তদারকিতে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, শ্রম কল্যান কেন্দ্রের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
মো: এমরান হোসাইন,
তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজয়ীর একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে আয়োজক ও ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই তাগিদ থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা, চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের মতো কার্যক্রমগুলো আমরা গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি।”

তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল অনুপ্রেরণা। আগামীতেও যেন আমরা এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট