1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ যাচাই

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য হালনাগাদ যাচাই বাছাই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩১ আগস্ট সোমবার বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ছাত্রদলের নতুন সদস্য অন্তর্ভুক্তি যাচাই বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এসময় দলের সাংগাঠনিক নিয়মনীতি অনুসরণ করে সদস্য ফরম যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদনে সুপারিশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।
সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক পারভেজ খানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ ঢালী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার তানিম, সহ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজান খান, ক্রীড়া সম্পাদক এমরান হোসেন মিরু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক রফু হজি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলিউল্লা বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলাস পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলমগীর খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন ছাত্রদলের নতুন সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ যাচাই বাচাইয়ে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সদস্য সজিব পাটওয়ারী নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট