1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মৃত্যু ছাড়া কেউ আমাকে এই শহর থেকে সরাতে পারবে না – আলহাজ্ব মোশাররফ হোসাইন 

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, চাঁদপুর শহরে আমার জন্ম এবং এই শহরেই সামাজিক, ব্যবসায়িক রাজনৈতিকভাবে আমার বেড়ে উঠা। আমার ব্যবসা, প্রতিষ্ঠান, বাড়ি এবং কবরস্থানও এই শহরে। ইনশাআল্লাহ মৃত্যু ছাড়া কেউ আমাকে শহর থেকে সরাতে পারবে না।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বিভিন্ন  জনসাধারণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহরের কোড়ালিয়া এলাকার হাওলাদার বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসাইন স্থানীয় বাসিন্দাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জনপ্রতিনিধি হিসেবে আল্লাহ তাকে কবুল করলে পৌরবাসীর জীবনমান উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতার সাথে কর্মীদের আত্মার সম্পর্ক থাকতে হয়। কর্মীদের সুখে দুঃখে পাশে থাকা রাজনৈতিক নেতার প্রধানতম দায়িত্ব। আর জনপ্রিতিনিধি দায়িত্ব হল আপামর জনতার সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করা। তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব চাঁদপুর পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। যেখানে পৌরসভার প্রতিটা মানুষ একটি পরিবারের মত বসবাস করবে। আমি দল-মত নির্বিশেষে পৌরসভার প্রতিটি মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা চাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে পৌরসভার নারী হিসেবে কবুল করেন, তবে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব।

উঠান বৈঠকে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট