1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড চাঁদপুরে মা ইলিশ অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

তরপুরচণ্ডীতে ইউপি নির্বাচন ঘিরে সক্রিয় বিএনপি, ৬০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচণ্ডী ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বেশ জমে উঠেছে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের প্রাথমিক তালিকা প্রস্তুত করতে তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দলীয় সমর্থন পেতে চেয়ারম্যান পদে ১০ জন এবং মেম্বার পদে সর্বমোট ৫০ জন প্রার্থী প্রাথমিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

​তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক পীরজাদা বরকত উল্লাহ খান।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান জসিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ সরকার মিলন।

​সভায় তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ১০ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তারা হলেন— চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত মিয়াজী,বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ দর্জি,সহ-সভাপতি আলম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফ মাহমুদ কবির ছৈয়াল, ইতিহাস গাজী, সুফিয়ান খন্দকার ও ওমর গাজী।

​এ ছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ মেম্বার) পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জনসহ মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন বলে জানানো হয়।

​বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট