1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

কমরেড আব্দুর রহমানের ৩১তম প্রয়াণ দিবস আজ

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
কমরেড আব্দুর রহমানের ৩১তম প্রয়াণ দিবস আজ

‘মানবমুক্তির সংগ্রামে’ নিবেদিতপ্রাণ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. আব্দুর রহমানের ৩১তম প্রয়াণ দিবস আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬)। তিনি ১৯৪৬ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৯৫ সালের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

কমরেড আব্দুর রহমান চাঁদপুরের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি এবং চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইতিহাসবিষয়ক বই সংগ্রামের নোটবুক-এর ‘মুক্তিযুদ্ধে চাঁদপুর সদর উপজেলা’ অধ্যায়ে উল্লেখ রয়েছে, ১৯৭১ সালের ১০ মার্চ চাঁদপুর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ সদস্যের একজন ছিলেন আব্দুর রহমান। সেখানে তাঁকে চাঁদপুর কলেজ ছাত্র সংসদের ভিপি ও ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ নেতৃত্বে চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতির সময় ছাত্র ইউনিয়নের উদ্যোগে গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য গঠিত বোমা তৈরির স্কোয়াডের সদস্যদের মধ্যেও কমরেড আব্দুর রহমান ছিলেন বলে বইটিতে উল্লেখ রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে চাঁদপুরের পালপাড়ার পোদ্দার বাড়িতে ওই স্কোয়াড বোমা তৈরির কাজ শুরু করে।

মুক্তিযুদ্ধের সূচনাপর্বের প্রচার কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততার কথা বিভিন্ন স্মৃতিচারণে উঠে এসেছে। একটি স্মৃতিচারণে বলা হয়েছে, প্রচারের প্রয়োজনে কমরেড আব্দুর রহমান ও তাঁর সহযোগীরা চাঁদপুরের খ্রিস্টান মিশনারি অফিস থেকে একটি সাইক্লোস্টাইল মেশিন নিয়ে আসেন। বিজয়ের পর মেশিনটি মিশন কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

চাঁদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, গেরিলা প্রস্তুতি ও প্রচার কার্যক্রমে তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে।

প্রয়াণ দিবস পালনে আজ শুক্রবার সকাল ৭টায় উদীচী কার্যালয়ে সভার আয়োজন করা হয়েছে। পরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট