1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান মতলব বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটি ফুলের শুভেচ্ছা জানান ওসিকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন –  জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা  পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়ে তিন দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক আকস্মিকভাবে এ পরিদর্শন পরিচালনা করেন।

পাসপোর্ট সেবাপ্রার্থীদের অভিযোগ ছিল, দালাল চক্রের হয়রানি ও ঘুষ লেনদেন ছাড়া সেখানে কাজ সম্পন্ন করা কঠিন। সাধারণ মানুষের এমন ভোগান্তির খবর পেয়ে সংসদ সদস্য কোনো পূর্বঘোষণা ছাড়াই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে উপস্থিত হন।

পরিদর্শনের সময় তিনি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ ও দুর্ভোগের কথা শোনেন। একই সময়ে কার্যালয় চত্বরে সক্রিয় থাকা দালাল চক্রের তিন সদস্যকে আটক করে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।

অভিযান শেষে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, পাসপোর্ট অফিস গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠান। সেখানে সাধারণ মানুষ যাতে হয়রানি বা অনিয়মের শিকার না হন, সে বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদপুর পাসপোর্ট অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করতে কঠোর অবস্থান বজায় থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। দালাল চক্র বা কোনো অসাধু কর্মকর্তার যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান।

সংসদ সদস্যের আকস্মিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সেবা নিতে আসা নাগরিকরা। নিয়মিত এ ধরনের তদারকি হলে পাসপোর্ট অফিসের সেবার মান নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট