1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড চাঁদপুরে মা ইলিশ অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

চাঁদপুরে স্বাভাবিক জীবনে ফেরা দুজনকে মোটরচালিত ভ্যান বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে স্বাভাবিক জীবনে ফেরা দুজনকে মোটরচালিত ভ্যান বিতরণ

চাঁদপুর জেলা প্রবেশন কার্যালয়ের আওতাধীন ‘চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র আয়োজনে স্বাভাবিক জীবনে ফিরে আসা দুই ব্যক্তির মাঝে মোটরচালিত ভ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভ্যান দুটি তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

ভ্যানপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের খুরুমখালী গ্রামের আশ্বাদ খানের ছেলে মো. ফারুক গাজী এবং চাঁদপুর সদর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শিলন্দীয়া গ্রামের কাসিম খানের ছেলে মো. রুবেল খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাশির এবং জেলা প্রবেশন অফিসার আশিকুল ইসলাম।

এ ছাড়া অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম খান মঞ্জুর, নির্বাহী সদস্য আব্দুস সামাদ খান রাজন, আজীবন সদস্য নজরুল ইসলাম স্বপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট