1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাইসা ওই বাড়ির খোকন মিয়ার মেয়ে এবং সিরাজ মিয়ার নাতনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘুম থেকে উঠে মাকে খুঁজতে ঘর থেকে বের হয় শিশুটি। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরপাড়ে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে।

কিছুক্ষণ পর রাইসাকে দেখতে না পেয়ে তার মা লাকী বেগম খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পেছনের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি রাইসাকে মৃত ঘোষণা করেন। এরপর শিশুটির চাচা সুমন হোসেন তাকে পার্শ্ববর্তী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকও মৃত ঘোষণা করেন।

ভোলাকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, মাকে খুঁজতে গিয়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট