1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মতলব পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরু আর নেই

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
মতলব পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরু আর নেই

নিজস্ব প্রতিনিধি: মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরুর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বাদ আসর মতলব নিউ হোস্টেল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কে এম ইশমাম, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকারসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে শুক্রবার দুপুর ১২টায় শহরের নবকলস এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

নূরুল ইসলাম নূরুর ভাতিজা ও মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু জানান, তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রথম জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন এবং মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান সরকারসহ অন্যরা।

বক্তারা স্থানীয় শিক্ষা, জনপ্রতিনিধিত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নূরুল ইসলাম নূরুর অবদানের কথা স্মরণ করেন। তাঁর জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট