1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী স্বামীর নির্যাতন থেকে বাঁচতে মৃত্যুর পথ বেঁচে নিলেন স্ত্রী ফরিদগঞ্জ সাবেক নারী ইউপি সদস্যের বসতঘরেই ইয়াবা কারবার, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এসএসএফ পরিদর্শনের পর বদলালো প্রধানমন্ত্রীর কর্মসূচি উয়ারুকে নয়, কাকৈরতলায় খাল খননের উদ্বোধন চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার

ফরিদগঞ্জের রূপসায় ‘মা ইলিশ সংরক্ষণ ২০২৫’ জনসচেতনামূলক সভা ‎

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
0-4064x3048-0-0-{}-0-12#
জাহিদুল ইসলাম ভূঁইয়াঃ
‎‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে  জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৯ অক্টোবর ২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এর টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ সংরক্ষণে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত সময়ে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই আইন কঠোরভাবে কার্যকর করা হবে। এইজন্য আমরা রুপসা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসচেতনতা মুলক সভা শুরু করেছি। কারণ জনগণ যদি সচেতন থাকেন, তাহলে গোপনে মা ইলিশ শিকারীরা এমনিতেই থেমে যাবে।
‎উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও মাসুদ আলমের সঞ্চালনায়  , আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া, রূপসা উত্তর ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির জামেরুল ইসলাম বিএসসি, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল, মৎস্য চাষী ও আড়তদার আব্দুল খালেক পাটোয়ারী, ইউপি সদস্য শফিকুর রহমান,বাজার ব্যবসায়ী তোফায়েল আহাম্মেদ এবং মৎস্যচাষী আবু হাছনাত নয়ন ।
‎সভা শেষে উপস্থিত জনগণের মধ্যে মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট