
মোঃ হানিফ মিয়াজি, শাহরাস্তি প্রতিনিধি :
আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে আসছেন। সফরসূচি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং এসএসএফ সদস্যরা সম্ভাব্য কর্মসূচিস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত উয়ারুক খোদ্দ খাল খনন কর্মসূচির পরিবর্তে কাকৈরতলায় মেহের গোদা খাল খননের উদ্বোধনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী একই দিনে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়াও শাহরাস্তিতে খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর স্থানীয় জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সম্ভাবনা