1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী স্বামীর নির্যাতন থেকে বাঁচতে মৃত্যুর পথ বেঁচে নিলেন স্ত্রী ফরিদগঞ্জ সাবেক নারী ইউপি সদস্যের বসতঘরেই ইয়াবা কারবার, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এসএসএফ পরিদর্শনের পর বদলালো প্রধানমন্ত্রীর কর্মসূচি উয়ারুকে নয়, কাকৈরতলায় খাল খননের উদ্বোধন চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার

চাঁদপুরের মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ১৩জনকে ৫ হাজার টাকা করে ৬৫ হজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যামণ আদালত। বাকি ৪ জেল অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

আটক জেলেরা হলেন-আক্তার হোসেন (৩৪), মো. কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো. বাচ্চু মিয়া (৩২), মো. নাজিম উদ্দিন (৩৯), মো. আজাদ (৪৫), মো. বারেক (২২), মো. শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো. নিয়ামত ভুঁইয়া (৪০), মো. মনির (৩৭) ও  মো. সাগর (২৮)। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন-মো. রবিউল, মো. সুক্কুর, বিল্লাল হোসেন ও মো. জাহিদ। এদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।

মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত মেঘনা নদীর সদরের হরিনা থেকে কাচিকাটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭ জেলে আটক, ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৩টি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালথ পরিচালনা করে জেলেদের অর্থদন্ড প্রদান করেন। কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলে নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

#নিজস্ব  প্রতিনিধি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট