1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়।

শনিবার (৭ মার্চ) মধ্যরাতে হাজীগঞ্জ বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা এবং হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১টা ৪০ মিনিটে কুমিল্লা থেকে আসা একটি নীল রঙের পিকআপ গাড়িকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় গাড়িতে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মো. জাহেদ ওরফে জাহিদ,

মুরাদনগর উপজেলার মো. ইসমাইল হোসেন,

দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মো. মহসীন মিয়া,

পুলিশ জানায় আটককৃতদের কাছ থেকে একটি ধারালো রামদা, একটি চাপাতি, একটি দেশীয় তৈরি ছুরি, তিনটি লোহার রড, একটি লোহার কাটার, একটি শাবল, পাঁচটি ব্লেড, তিনটি কালো মাস্ক এবং তিনটি গামছা উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা একটি নীল রঙের TATA ব্র্যান্ডের পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

# নুর মোহাম্মদ পাটোয়ারী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট