1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

চাঁদপুর আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাদ আসর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকায় কমিটির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও আউটার স্টেডিয়ামে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে এই জামাত আয়োজন করা হয়, তাই সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন। কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন চাঁদপুর আউটার স্টেডিয়ামে সকাল ৮টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা থাকবে বলেও তিনি জানান।
ঈদ জামাত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আব্দুর রশিদ সরদার, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, অ্যাডভোকেট হেদায়েত উল্লাহ, অ্যাডভোকেট আক্তার সরকার, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক শরীফ সরকার, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর মুন্সী, রেজাউল করিম মানিক, দুলাল মিজি, ব্যাংকার আলহাজ্ব দেলোয়ার হোসেন, তাহের ভূঁইয়া, আবু নাছের (চয়ন), আল জাবের হেলাল, শামসুল আলম, কামাল খান, মোহাম্মদ ইউসুফ (প্রিন্স), মিন্টু সরকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আসন্ন ঈদ জামাতকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতকরণ, মুসল্লিদের জন্য সারিবদ্ধ নামাজের ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে কমিটির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইব্রাহিম খলিল। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
এবারের ঈদ জামাতে ইমামতি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, চাঁদপুরের মতলব উপজেলার কৃতি সন্তান ড. মাওলানা নুর-ই-আলম। আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক মুসল্লিদের যথাসময়ে ঈদগাহে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায়ের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
# নিজস্ব প্রতিবেদক
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট