
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমবায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা শেষে ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সাম্য, সহমর্মিতা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের এই মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হোক। দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশের সার্বিক অগ্রগতি, সমৃদ্ধি ও জনগণের সুখ-শান্তি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা জানান।