1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

চাঁদপুর লঞ্চঘাটে বাড়তি ভাড়া ও যাত্রী হয়রানির অভিযোগ চালকদের বিরুদ্ধে

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তবে এতসব উদ্যোগের পরও ঘাট এলাকায় সিএনজি ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে।

সরকারের পক্ষ থেকে ঈদযাত্রায় ভাড়া না বাড়ানোর নির্দেশনা থাকলেও চাঁদপুর লঞ্চঘাটে তার ব্যতিক্রম দেখা গেছে। বেশ কয়েকজন যাত্রীদের কথা বলে জানা যায়, তারা অভিযোগ করেন যেখানে ভাড়া ১২০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ২০০ টাকা; আবার ২০০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত।

বুধবার সকাল থেকে ঢাকা থেকে আসা লঞ্চযাত্রীরা ঘাটে নেমেই পড়ছেন ভোগান্তিতে। বিশেষ করে সিএনজি স্ট্যান্ডে সক্রিয় সিন্ডিকেটের কারণে স্বস্তির ঈদযাত্রা পরিণত হচ্ছে অস্বস্তিকর অভিজ্ঞতায়।

ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন এবং প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য দায়িত্ব পালনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, বুধবার সকাল থেকে বড় লঞ্চগুলোর চলাচল শুরু হয়েছে। ঈদ উপলক্ষে প্রায় অর্ধশত ছোট-বড় লঞ্চ চলাচল করবে। অতিরিক্ত যাত্রীদের সুবিধার্থে আরও ছয়টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর নৌ থানার ওসি একেএম ইকবাল হোসেন জানান, নৌ-পথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে নৌ-পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিনিধি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট