1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী স্বামীর নির্যাতন থেকে বাঁচতে মৃত্যুর পথ বেঁচে নিলেন স্ত্রী ফরিদগঞ্জ সাবেক নারী ইউপি সদস্যের বসতঘরেই ইয়াবা কারবার, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এসএসএফ পরিদর্শনের পর বদলালো প্রধানমন্ত্রীর কর্মসূচি উয়ারুকে নয়, কাকৈরতলায় খাল খননের উদ্বোধন চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার

রায়হানের দুটি কিডনিই ছিদ্র চিকিৎসা করাতে আর্থিক সহায়তা প্রয়োজন

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

১২ বছরের শিশু রায়হান ভূঁইয়ার জীবন বাঁচাতে মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তার হতদরিদ্র পরিবার। রায়হানের দু’টি কিডনিই ছিদ্র। চাঁদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে সাময়িক চিকিৎসা করানো শেষে এখন শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে। শিশু রায়হানের পরিবার জানিয়েছেন, চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছে। চিকিৎসক তার কিডনির বায়োপসি করাতে বললেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডস্থ শিলন্দীয়ার (সরকারি শিশু পরিবার জামে মসজিদের উল্টো পাশে)-এর বাসিন্দা শিশু রায়হান বাবুরহাট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মোশারফ ভূঁইয়া পেশায় অটো চালক। তিনিও কিডনি রোগী। মোশারফ ভূঁইয়ার ২ ছেলের মধ্যে রায়হান ২য়। বড় ছেলেও প্রতিবন্ধী।

শিশুটির পরিবার জানায়, “আমাদের  সন্তানকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। সামান্যতম সাহায্যও আমাদের জন্য অনেক বড় নেয়ামত হতে পারে। সহযোগিতা পাঠানোর জন্য তার মায়ের সাথে যোগাযোগ করুন (নগদ নম্বর) 01843547978 মানবিক সহায়তার মাধ্যমে একটি শিশুর জীবন রক্ষা করা সম্ভব—এমনটাই আশা করছেন তার স্বজনরা।

# স্টাফ রিপোর্টার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট