1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন চাঁদপুর পৌর মহাশ্মশান মন্দিরে ৩ দিনব্যাপী নামযজ্ঞ উৎসবে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মো. মোশারফ হোসেন ভাটেরগাঁও এলাকায় রাস্তার ওপর ভবন তুলে ‘অবরুদ্ধের চেষ্টা’, ক্ষোভে ফুঁসছে পথচারী প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। ফরিদগঞ্জে বিয়ের দাবিতে অনশনকারী নারীর ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ ফরিদগঞ্জে সহপাঠীর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, অভিযুক্ত আটক প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পিতার কবর জিয়ারত করলেন সাবেক এমপি ফরিদগঞ্জে শারিরিক প্রতিবন্ধী ৬ ভাইবোন পেলো নতুন ঘর ফরিদগঞ্জে সিজারিয়ান প্রসূতির মৃত্যু দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড দিয়ে জাতীয় সংসদে যেতে চান – জেসমিনা খানম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেরসরকারি ভবন সমূহে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

একই সময়ে শহরের মুক্তিযোদ্ধা সড়কে অঙ্গীকার সংলগ্ন রেললাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। এরপর ‘অঙ্গীকার’ পাদদেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধারা, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক, নৌ পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।

এরপর পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিলো বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।

# নিজস্ব প্রতিনিধি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট