1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জন। নিহতদের মধ্যে সাত জন পুরুষ দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন । ঈদের দিন শনিবার দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ ঘটে। এসব বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় আহত হন আরো অন্তত ১০ জন।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেইটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা পর ট্রিপল নাইনে অনেকবার ফোন দিলেও কেউ রেসপন্স করেনি। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত তিনটার দিকে আমরা দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারের চেষ্টা করি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, আমরা এ পর্যন্ত হাসপাতালে ১২ জনের লাশ পেয়েছি। দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবেঅপর ১০জনের পরিচয় এখনো জানা যায়নি।

স্টাফ রিপোর্টার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট