1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

কচুয়ায় জন্মদাতা বাবার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ মাঈন উদ্দিন মুন্সী : চাঁদপুরের কচুয়া উপজেলার কাপিলা বাড়ি মিয়াজি বাড়ির ক্বারী আব্দুল মমিনের বিরুদ্ধে তার মেয়ে আসমা বেগম বিভিন্ন ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা ও অপপ্রচার চালিয়ে সম্মানহানি করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে ক্বারী আব্দুল মমিন তার মেয়ে আসমা বেগম ও জামাতা গোলাম মোস্তফার বিরুদ্ধে কচুয়া থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, ক্বারী আব্দুল মমিন তার মেয়ে আসমা বেগমকে পার্শ্ববর্তী বাড়ির গোলাম মোস্তফার সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর আসমা প্রায়ই বাবার বাড়িতে এসে তার ভাই ওসমানের স্ত্রী তামান্না আক্তারের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাবা বেঁচে থাকতেই ১২ শতাংশ জমি তার নামে লিখে দেওয়ার জন্যও দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্বের বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত আসমা বেগম ও তার স্বামী গোলাম মোস্তফা ক্বারী আব্দুল মমিনকে হত্যার অসৎ উদ্দেশ্যে মারধর করেন এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র জোরপূর্বক নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ক্বারী আব্দুল মমিন বাদী হয়ে বিজ্ঞ আমলি আদালত, কচুয়া, চাঁদপুরে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর সিআর ৭৭২/২০২৬।

ঘটনাটি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও সালিশ বৈঠকে উপস্থিত আব্দুল মজিদ ও সবুজের দাবি, আসমা গ্রামবাসীর সালিশের সিদ্ধান্ত মেনে না নিয়ে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বাবা ক্বারী আব্দুল মমিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন।

ক্বারী আব্দুল মমিনের ছেলে ওসমান অভিযোগ করে বলেন, আমার বোন আসমা বরাবরই আমার সংসারে অশান্তি সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ক্বারী আব্দুল মমিন জানান, পারিবারিক বিরোধ এবং বাবা বেঁচে থাকতে অযৌক্তিক সম্পত্তি দাবি করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসমা ও তার স্বামীর কারণে পরিবারের সদস্যরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। পরিস্থিতি অসহনীয় হয়ে পড়ায় তিনি আইনগত প্রতিকার চেয়ে কচুয়া থানায় এজাহার দায়ের করেছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।

এদিকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট