1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

চাঁদপুরে ৩হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় আটক দুই জেলেকে ১৪ দিন করে কারাদন্ড ও ২৫০টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় জেলেদের হেফাজতে থাকা ৩হাজার মিটার কারেন্টজাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ও মো. রহমত উল্লাহ।

অভিযানের এসব তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক ও কোস্ট গার্ডের সহযোগিতায় আজ ভোর ৪টা হতে সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা, আনন্দবাজার, দাসাদী, লালপুর, আমিরাবাদ ও হরিনা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হরিনা এলাকা হতে মো. মিজান (২৭) ও মো. মাছুদ মাঝি (৩৫) নামে দুই অসাধু জেলে আটক হয়। আটক জেলেদের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত ৩হাজার মিটার কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর তিন কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট