
২০২৬ সালের সেপ্টেম্বর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাসিক লক্ষ্যমাত্রা অর্জনে তাঁদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে হাইমচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বিভিন্ন দাপ্তরিক কাজে প্রশাসনকে সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সালাউদ্দিন, রাছেল হোসেনসহ তিনজনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ অর্জন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন্য গর্বের বিষয়। কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যদের নিষ্ঠা, পরিশ্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ড এ সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে। তাঁদের এ স্বীকৃতি ভবিষ্যতে নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে অনুপ্রেরণা জোগাবে।