1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের তৃতীয় সভা অনুষ্ঠিত প্যাপিরাস পাঠাগারের নতুন নেতৃত্বে রণি-লিমা, প্রধান পরিচালক মিজান প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু মতলবের আশ্রয় প্রকল্পের ঘরে গরু-ছাগল পালন, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় নয়’ : এমপি মানিক জন্ম-মৃত্যু নিবন্ধনে হাইমচরে সেরার স্বীকৃতি পেলেন আবু বকর সিদ্দিক মানিক কচুয়ায় মাংস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে  ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন শাহরাস্তির সাদ্দাম হোসেন মিঠু হাজীগঞ্জ সওজের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিষ্ণুদীতে জমি মাপার বৈঠকে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের তৃতীয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের চতুর্থ তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন তিনি। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। সভায় কার্যবিবরণীটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক ভ্রমণ আয়োজন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন ভূঁইয়া এবং চ্যানেল এস টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ বেপারী (মাসুম)-কে সংগঠনের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া তিনজন সাধারণ সদস্যের মধ্যে দুজনের সদস্যপদ আজীবন সদস্যপদে উন্নীত করা হয় এবং একজনের সদস্যপদ গঠনতন্ত্র অনুযায়ী বাতিল করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী (আরটিভি), রহিম বাদশা (বাংলা ভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), সোহেল রশিদী (বিজয় টিভি), ইব্রাহিম রনি (যমুনা টিভি) ও সদস্য জিএম শাহীন।

সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম আতিক এবং গীতা পাঠ করেন খোকন কর্মকার।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট