1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক

নিজস্ব প্রতিনিধি: আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য নেই। সবাইকে সম্পূর্ণ নির্ভয়ে ও নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মতলব বাজারের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাউকে সংখ্যালঘু বলা যাবে না; সবাই স্বাধীন বাংলাদেশের সমান নাগরিক। বাংলাদেশ সবার এবং এখানে কোনো ধরনের বৈষম্যের স্থান থাকা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন এবং সব উৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি।

তিনি বলেন, আবহমানকাল থেকে দেশের হিন্দু, মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন, যা সম্প্রীতির উদাহরণ। সরকারবিরোধী গণআন্দোলনে সনাতন ধর্মাবলম্বীদের ভূমিকা ছিল বলেও তিনি উল্লেখ করেন। এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সেলিমুছ সালাম, অ্যাডভোকেট মুনিরা বেগম চৌধুরী এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে জেলা পরিষদ প্রশাসক মতলবে জেলা পরিষদের ডাকবাংলোর চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরে তিনি মতলবের আব্দুর রশিদ ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট