1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ভিডিওটি শেয়ার করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মঙ্গলবার ভোরে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে মিছিলটি বের করা হয়। পরে দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করেন সুজন।

ভিডিওটি পোস্ট করার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা সুজনকে স্বাগত জানিয়ে সেটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন জানান, লাকসাম, মনোহরগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সকালে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মিছিলের ভিডিওর লিংক তিনি পেয়েছেন। তাঁর ধারণা, মিছিলটি আগেই করা হয়েছে, মঙ্গলবার শুধু ভিডিওটি পোস্ট করা হয়েছে। তিনি আরও জানান, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চন্ডিপুর এলাকায় মিছিলটি বের করা হয়ে থাকতে পারে। পূজার নিরাপত্তায় পুলিশ ব্যস্ত থাকার সুযোগ তারা কাজে লাগিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান,বিস্তারিত তথ্য জেনে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট