1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: ‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’—স্লোগানে ২০২৫ সালে যাত্রা শুরু করা প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে যুবসমাজকে বইমুখী করতে শিক্ষাবৃত্তি, স্কুলব্যাগ উপহার, সাহিত্য আড্ডা, কবি-সাহিত্যিকদের স্মরণ, পুরস্কার প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে পাঠাগারটি। পাশাপাশি ‘লোরাম’ নামে একটি শিল্প-সাহিত্যের কাগজও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের চাঁদ টাওয়ারে পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে মেয়াদ পূর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাঠাগার পরিচালনায় উপদেষ্টা পরিষদসহ ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।

নতুন কমিটিতে কবি রফিকুজ্জামান রণিকে সভাপতি, কবি আইরিন সুলতানা লিমাকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান স্বপনকে পুনরায় প্রধান পরিচালক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা

উপ-সভাপতি করা হয়েছে কামরুন্নাহার বিউটি, ফেরারী প্রিন্স ও জয়ন্তী ভৌমিককে। পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন বেলাল শেখ, রাসেল ইব্রাহীম, ফরহাদ হোসেন, ফারহাদ হোসেন, ফারুক হোসেন, আলম বেপারী ও নাজমুল ইসলাম সজীব।

উপদেষ্টা পরিষদে রয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, মির্জা জাকির, মুহাম্মদ মাসুদ আলম, মাহমুদা খানম, আয়েশা আক্তার রুপা, দিলীপ ঘোষ ও দুখাই মুহাম্মাদ।

পাঠাগারের নামকরণের ব্যাখ্যা

সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, বইয়ের আদি নিদর্শন বা প্রাথমিক রূপের প্রতি সম্মান জানিয়ে পাঠাগারের নাম প্যাপিরাস রাখা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাচীনকালে সাইপেরাস প্রজাতির জলজ উদ্ভিদের পিথ থেকে তৈরি প্যাপিরাস লেখার পৃষ্ঠা হিসেবে ব্যবহৃত হতো।

সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা জানান, খ্রিস্টপূর্ব ১৫০০ সালের দিকে নীলনদের তীরে উৎপন্ন প্যাপিরাস গাছের বাকল মিসরীয়রা লেখার উপকরণ হিসেবে ব্যবহার শুরু করে। পরে প্যাপিরাসে ছবি আঁকার প্রচলন হয় এবং এই শব্দ থেকেই ‘পেপার’ শব্দের উৎপত্তি ঘটে বলে তিনি জানান।

লিমা বলেন, পাঠাগারে এসে বই, পত্রিকা ও ম্যাগাজিন পড়ে সমাজের একজন মানুষও আলোকিত হলে তাঁদের পরিশ্রম সার্থক হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট