1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

আহ্বায়ক শহীদুল আলম রবের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন: মুক্তিযোদ্ধা সংসদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
আহ্বায়ক শহীদুল আলম রবের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন: মুক্তিযোদ্ধা সংসদ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রবের বিরুদ্ধে বিভিন্ন মহলে আনীত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ দাবি করা হয়।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব। বক্তব্যে জানানো হয়, ১২ মার্চ ২০২৬, ১১ আগস্ট ২০২৬ এবং ২০ আগস্ট ২০২৬ তারিখে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হয়। এসব অভিযোগের পর জেলার প্রতিটি উপজেলা কমান্ডের নেতৃত্বে এবং ইউনিয়ন কমান্ডের প্রতিনিধিদের নিয়ে একাধিক তদন্ত সভা অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বলা হয়, তদন্ত ও পর্যালোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে অভিযোগগুলোর কোনো সত্যতা নেই এবং সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য।

ব্রিফিংয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনা নিয়েও বক্তব্য দেওয়া হয়। শহীদুল আলম রব জানান, ২ আগস্ট ২০২৫ দায়িত্ব পাওয়ার পর তিনি জেলা ইউনিট কমান্ডের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম তদন্তের জন্য লিখিত অনুরোধ জানান। ওই আবেদনের অনুলিপি ১০টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় বলে জানানো হয়।

এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের হিসাব নম্বর ২৫০১-০৩১০১০৯০৭৬-এর আর্থিক লেনদেনের প্রতিবেদন এবং আগে দাখিল করা বিভিন্ন আবেদনের প্রতিবেদন সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা ইউনিট কমান্ডের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ডা. কাজী হাশেম এবং মতলব উপজেলা কমান্ডের বহিষ্কৃত আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীনের সঙ্গে সম্পর্কিত ফোন বার্তা, ম্যাসেজ, যুদ্ধকালীন কমান্ডার-সম্পর্কিত তথ্য, বিতর্কিত আলোকচিত্র ও রেকর্ডকৃত কথোপকথন উপস্থাপন করা হয়েছে বলে জানানো হয়।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে শহীদুল আলম রব বলেন, মুক্তিযোদ্ধাদের স্পর্শকাতর ও বিতর্কিত বিষয় সরকারি প্রজ্ঞাপন এবং মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যাচাই-বাছাই করে প্রচার করা উচিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তথ্য বিকৃত করা, সংবাদ পরিবর্তন করা কিংবা আর্থিক অনিয়মের সত্যতা গোপনের চেষ্টা হলে সরেজমিন ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধও জানান তিনি।

মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অভিযোগের কপি, আর্থিক লেনদেনের নথি ও অন্যান্য প্রমাণাদিসহ মোট ৩০ পৃষ্ঠার সংযুক্তি সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের মুজিবুর রহমান, সর্দার আবুল বাসার এবং ফরিদগঞ্জের শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ দাবি করেন, বহিষ্কৃত কাজী হাশেম ও ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, সাবেক জেলা কমান্ডার এম এ ওয়াদুদসহ কয়েকজন স্বার্থান্বেষী শহীদুল আলম রবের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট