1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

কচুয়ায় স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
কচুয়ায় স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামে স্বামীর মারধরে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) আসামি করে কচুয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

মামলার এজাহার ও পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চে ইসলামী শরিয়াহ অনুযায়ী সালমা আক্তার ও মাহমুদুল হাসানের বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় ও সন্দেহকে কেন্দ্র করে সালমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ১০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দম্পতির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহমুদুল হাসান সালমাকে মারধর এবং তলপেটে লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন তলপেটে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে সালমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে এজাহারে বলা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে কচুয়ায় আসেন। পরে সালমার মা কুলসুমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকালে প্রকাশ্যে ও গোপনে অনুসন্ধান করে মাহমুদুল হাসানের জড়িত থাকার বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়া যায়। এরপর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রুবেল সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন।

কচুয়া থানায় এফআইআর নং-২২ হিসেবে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলাটি রুজু হয়েছে। এতে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট