1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

৪২ লাখ টাকার দোকান নিয়ে মামলা-পাল্টা মামলা কারাগারে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী ও তাঁর বাবা

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহম্মদ (৪২) ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী ড. আলমগীর কবির পাটোয়ারীকে (৭০) প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই বিরোধে দায়ের করা পাল্টা মামলায় বাদী ব্যবসায়ী কবির হোসেন লিটনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান পৃথক মামলায় এসব আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. কবির হোসেন লিটনের দায়ের করা মামলায় তদন্ত শেষে সমন জারি করা হয়। নির্ধারিত তারিখে প্রিন্স শাকিল আহম্মদ ও তাঁর বাবা আদালতে স্বেচ্ছায় হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে কবির হোসেন লিটন উল্লেখ করেন, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান কেনার জন্য ৪২ লাখ টাকা দেওয়া হলেও তাঁকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে বিবাদীরা ৪২ লাখ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় গত ৭ জুলাই তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করেন।

এ মামলায় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।

এদিকে, একই ঘটনায় একই ধারায় গত ২২ জুলাই কবির হোসেন লিটনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহম্মদ। ওই মামলায় সিরাজুল ইসলাম, মো. শাহ আলম ও মুহাম্মদ রাহমাতুল্লাহকেও আসামি করা হয়।

পাল্টা মামলার অভিযোগে বলা হয়, কবির হোসেন লিটন একজন ঠিকাদার। মকিমাবাদ শপিং সেন্টারে বিভিন্ন নির্মাণকাজ করতে গিয়ে তিনি অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণা করেছেন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করেননি বলে অভিযোগ করা হয়েছে।

এ মামলাতেও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত সমন জারি করেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কবির হোসেন লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। মামলাগুলোর অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট