1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

শাহরাস্তি পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আকতার হোসেন পাটোয়ারী

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা আকতার হোসেন পাটোয়ারী।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন পাটোয়ারী বলেন, “আমরা সবাই একই এলাকার মানুষ। আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য।” তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি তাঁর সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি। তখন আমি সাধারণ সম্পাদক ছিলাম। তিনি যেভাবে সব ধর্মের মানুষের পাশে ছিলেন, আমিও সেভাবে আপনাদের পাশে থাকতে চাই। আমাদের রাজনীতি ছিল সমাজের মানুষের কল্যাণের জন্য।”

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাং নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ চলছে এবং এর সুফল মানুষ দেখতে পাচ্ছে।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাহরাস্তি উপজেলায় এবার ১৯টি দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট