1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

মতলবে আবেগঘন পরিবেশে ‘জীবন্ত মাতৃপূজা’

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
মতলবে আবেগঘন পরিবেশে ‘জীবন্ত মাতৃপূজা’

নিজস্ব প্রতিনিধি: “কেবল প্রতিমাতে নয়, প্রতি মা’কে পূজা করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলবে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘জীবন্ত মাতৃপূজা’। শারদাঞ্জলি ফোরাম মতলব উপজেলা কমিটির উদ্যোগে এবং মধ্য কলাদী শ্রী শ্রী হরিসভা দুর্গা পূজা কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ৬০ জন সন্তান নিজ নিজ গর্ভধারিণী মায়ের পূজা সম্পন্ন করেন।

শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কমিটির সভাপতি রিপন কুমার সাহার পৌরোহিত্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। মন্ত্রোচ্চারণ ও ভক্তির মাধ্যমে সন্তানরা নিজ নিজ মায়ের চরণ বন্দনা করেন। এতে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত ভক্তদের মধ্যে গভীর আলোড়ন তৈরি হয়।

উপস্থিত ভক্তরা বলেন, সনাতন ধর্মের কৃষ্টি ও সংস্কৃতিতে মা পরিবারের অন্যতম প্রধান স্তম্ভ। সংসারে পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই সংস্কৃতি মতলবে প্রথমবারের মতো ছড়িয়ে দেওয়ায় শারদাঞ্জলি ফোরাম প্রশংসার দাবিদার। দেশের বিভিন্ন এলাকার মতো মতলবেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে শারদাঞ্জলি ফোরাম মতলব উপজেলা কমিটির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার (আশীষ)সহ অন্য সদস্যরা জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন। পরে জেলা কমিটির পক্ষ থেকেও উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত ভক্তদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অনুপ দে চাকী, প্রচার সম্পাদক রুবেল সরকার রিংকু, কোষাধ্যক্ষ গোবিন্দ চন্দ্র ঘোষসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা কমিটির সভাপতি রিপন কুমার সাহার পরিচালনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব শান্তি ও বিদেহী সকল আত্মার পরম শান্তি কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট