1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মতলব উত্তরে বেরিবাঁধে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ী খোকনের

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেরিবাঁধের সড়কে অবৈধ ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখতারুজ্জামান খোকন (৫০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ঠেটালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রলিটি ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিহত আখতারুজ্জামান খোকন মতলব উত্তর উপজেলার হানিরপার এলাকার প্রধানিয়া বাড়ির বাসিন্দা। তিনি ছেংগারচর বাজারে ভাইয়া গ্রুপ ও প্রমি গ্রুপের ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি নিজেই সেলসম্যানের কাজ করতেন। পরিবারে তাঁর স্ত্রী ও ১৬ বছর বয়সী একমাত্র কন্যাসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কাজ শেষে মোটরসাইকেলযোগে বেরিবাঁধের সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রলির (স্থানীয়ভাবে কুত্তা গাড়ি নামে পরিচিত) সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফ তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে পাওয়া গেছে।

দুর্ঘটনার পর ট্রলিচালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার জন্য দায়ী ট্রলিচালককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট