
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিপনীবাগ পৌর মার্কেটের দোতালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মোঃ জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, সিয়াম সাধনার এই মাসকে আমরা আমাদের নিজেদের নৈতিক উন্নয়ন ও চরিত্র গঠনে কাজে লাগাতে পারি।
সমাজ ও রাষ্ট্র গঠনের আগে নিজেদের চরিত্র গঠন করতে হবে। যদি নিজেদের নৈতিক উন্নয়ন ও চরিত্র গঠন করতে পারি তাহলেই সমাজ আলোকিত হবে।
আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নৈতিকতা। আমরা একেবারেই নৈতিকতা হারিয়ে ফেলেছি। রমজানের এই পবিত্র মাসেও খুন ধর্ষন ও চাঁদাবাজি থেমে নেই। দেশের সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই সরকারকে বলব সমাজের মানুষের নৈতিকতার উন্নয়ন ও চরিত্র ঘটনায় মনোযোগী হন। তাহলেই দেশের সমস্যা দূর হয়ে যাবে।
তিনি বলেন, শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমে আজকে আমরা দু মুঠো খেয়ে পড়ে আছি। তাই সকল ব্যবসায়ী মালিক দের উচিত সমিতির বেতন বোনার শতভাগ নিশ্চিত করা। সরকারকে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস বুঝিয়ে দেয়ার দায়িত্ব নিতে হবে। শ্রমিকদের শ্রম ঘামেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে।
ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ বেপারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব মুহা. মামুনুর রশিদ বেলাল, চাঁদপুর জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন নেয়ামত, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ডিএম ফয়সাল আহমেদ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন।
#স্টাফ রিপোর্টার
Like this:
Like Loading...
Related