1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

শাহরাস্তিতে কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে পিতার বিরুদ্ধে মায়ের মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
শাহরাস্তিতে নিজ সন্তানকে ধর্ষণের অভিযোগে নরপিশাচ স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) শাহরাস্তি থানায় উপস্থিত হয়ে শিরিন আক্তার তার স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
বেশ ক’দিন ধরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাচাল গ্রামের জসিম উদ্দিনের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে এলাকাবাসী জানতে পারে পিতা কর্তৃক ধর্ষিত হয়েছে মেয়েটি। এলাকাবাসীর তোপের মুখে রাতের অন্ধকারে জসিম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।
তোপের মুখে রাতের অন্ধকারে জসিম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।
শাহরাস্তি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত পিতা ও পরিবারের সদস্যদের সন্ধানে অভিযানে নেমে পড়ে।
বৃহস্পতিবার গভীর রাতে স্বামীর বিরুদ্ধে মামলা করতে শাহরাস্তি থানায় হাজির হন শিরিন আক্তার। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, প্রায় সময় তার বড়ো মেয়েকে বাসায় রেখে তিনি বাবার বাড়িতে বেড়াতে যেতেন।
গত ২২ ফেব্রুয়ারি তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে দেখা যায় মেয়েটি অন্তঃসত্ত্বা। শিরিন আক্তার অভিযোগে উল্লেখ করেন, মেয়েকে জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন তার বাবা জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। বিষয়টি কাউকে না জানাতে মেয়েকে হুমকি প্রদর্শন করে। বর্তমানে নরপিশাচ পাষণ্ড জসিম উদ্দিন পলাতক রয়েছে।
শাহরাস্তি থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জসিম উদ্দিনকে আটকের চেষ্টা চলছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
#আবু মুছা আল শিহাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট