1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

রামপুর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমাদান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ শুক্রবার ইউনিয়নের আলগী সকদী পাঁচগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানব জাতির মুক্তি সম্ভব নহে। পবিত্র মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। আসুন সকলে মিলে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবাইর হোসাইন খান,  সদর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান,  শহর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবদুল হাই লাভলু, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হোসাঈন শহীদ। ।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. সিয়াম খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. জোবায়ের ইবনে হোসাঈন, মো. মনির হোসেন, নূর মোহাম্মদ, মো. বোরহান খান, মো. শাহজান, মো. লিয়াকত খান প্রমুখ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#স্টাফ রিপোর্টার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট