বৃৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এম এ লতিফ।
সংগঠনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারির পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাবেক সভাপতি একে আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে,এম এ লতিফ বলেন, এই সংগঠন আমার প্রাণের সংগঠন,আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই সংগঠনের সাথে থাকার চেষ্টা করবো। তিনি আরো বলেন,সকলের সহযোগিতায় এই সংগঠনের কার্যক্রম আগে তুলনায় অনেক বেশি সু সংঘটিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে সংগঠনের সুখে-দুখে আমি সব সময়ই পাশে থাকবো।
সভাপতির বক্তব্যে ইয়াসিন আরাফাত ইকরাম বলেন, সংগঠনের সকলের সহযোগিতায় আজকের এই আয়োজন সফল করতে পেরেছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সংগঠনের সকল আয়োজন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।
মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান।
ইফতার মাহফিলে কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও সকল সাধারণ সদস্যেবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশান — চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার পূর্বে বক্তব্য রাখছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এম এ লতিফ।
ক্যাপশান – চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার পূর্বে দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত নেতৃবৃন্দ।