1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

মতলব দক্ষিণে  গাঁজাসহ গ্রেপ্তার ৬ মামলার আসামী 

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৬ মাদক মামলার আসামী মো. আওলাদ খাঁন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মতলব দক্ষিন থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব-এর দিকনির্দেশনায়  ও মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের তত্বাবধানে; এসআই সুজিত, ইকরামুল, সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে  উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া খাঁন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর তল্লাশী করে আড়াই কেজী গাজা উদ্ধার করে ।

গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক।

গ্রেপ্তার হওয়া মো. আওলাদ খাঁন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের মমিন খাঁনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ৬ টি মাদক মামলা ও ৪ টি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ খাঁন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। মাদক বিক্রির অপরাধে অভিযুক্ত আওলাদ মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে। জামিনে এসে আবারও এই ব্যবসা শুরু করে দেয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৬ টি মাদকের মামলা রয়েছে। তন্মধ্যে ৪ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আওলাদ খাঁন।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আসামীকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, গ্রেপ্তার আওলাদ খাঁনের বিরুদ্ধে মাদকের ৬টি মামলা তন্মোধ্যে ৪ টি পরোয়ানা রুজু রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

# দিপু সরকার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট