
পবিত্র মাহে রমাদান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ শুক্রবার ইউনিয়নের আলগী সকদী পাঁচগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানব জাতির মুক্তি সম্ভব নহে। পবিত্র মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। আসুন সকলে মিলে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবাইর হোসাইন খান, সদর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান, শহর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবদুল হাই লাভলু, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হোসাঈন শহীদ। ।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. সিয়াম খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. জোবায়ের ইবনে হোসাঈন, মো. মনির হোসেন, নূর মোহাম্মদ, মো. বোরহান খান, মো. শাহজান, মো. লিয়াকত খান প্রমুখ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#স্টাফ রিপোর্টার