1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

চাঁদপুর হোটেলে বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের রেলওয়ে হকার্স মার্কেট ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও পোশাকের ক্রয় ভাউচারে অসামঞ্জস্য থাকায় ও ১টাকা হতে ৯৯৯৯ টাকার মার্কেট মালিককে ৫ হাজার টাকা, বিদেশি ব্রান্ডের কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় আহাদ কসমেটিকস মালিককে ২ হাজার টাকা এবং বাসি গ্রিল ও মাংসের চাপ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে বাঙালিয়ানা রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা

# নিজস্ব প্রতিনিধি.

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট