1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

চাঁদপুরে মামলার আলামত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
চাঁদপুর পদ্মা-মেঘনায় চলতি বছর বিভিন্ন অভিযানে মামলার আলামত হিসেবে জব্দ নিষিদ্ধ কারেন্টজাল সহ অন্যান্য ২৪ হাজার ৯শ’ ৪৫বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় চাঁদপুর নৌ থানার সামনে এসব জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। জালের মধ্যে রয়েছে কারেন্টজাল ২৪ হাজার ৯৪৫বর্গ মিটার, ৩হাজার ১৩৫ বর্গ মিটার বেহুন্দি জাল, ৪০ বর্গ মিটার মই জাল এবং ১৪ হাত মই জাল।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন।
এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বদ্ধন ও আবদুল মান্নান এবং নৌ পুলিশের সদস্যরা।
চলতি বছরের বিভিন্ন অভিযানে ৪৮টি মামলার আলামত হিসেবে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ১৯ হাজার ৮শ’ টাকা।
# নিজস্ব প্রতিবেদক
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট