1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

শাহরাস্তিতে জুয়ার আসরে অভিযান: জুয়া সামগ্রীসহ ৫ জুয়াড়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত এবং মাদক কারবারি সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-জুয়ার সামগ্রী সহ শাহরাস্তি উপজেলার বাসিন্দা মো. হারুন (৩৫), মো. শাহাদাত (২৫), মো. মিজান (৪৬), মো. আবুল হোসেন (৩৫), মিজানুর রহমান (৪০)। ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার আসামী হলেন-উপজেলার আয়নাতলী গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সুজন (৩০)। মাদক কারবারি গ্রেপ্তার আসামীরা হলেন-সাব্বির হোসেন (২২), মো. রায়হান (২১), আমির হোসেন (৩২) ও শাহ আলম (৪৫)।

থানা পুলিশের দেয়া তথ্যে জানাগেছে, রোববার দিনগত রাতে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর মাদ্রাসার পাশে জমির ওপর থেকে জুয়ার সামগ্রীসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।

রাতের পৃথক অভিযানে মাদক কারবারি সাব্বির ও রায়হানকে উপজেলার দোয়াভাঙ্গা রেললাইন এলাকা থেকে পনের পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। শাহ আলমকে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ চালের গুদামের সামনের সড়ক থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরেক মাদক কারবারি আমির হোসেনকে ওয়ারুক স্টেশনের রাঢ়া মৌলভী বাজার এলাকার হাটিলা টঙ্গী পাড়াগামী রাস্তার ওপর থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া রোববার উপজেলার আয়নাতলী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পাঁচ জুয়াড়ি সহ গ্রেপ্তার আসামীদেরকে আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আজই চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

# মোঃ হানিফ মিয়াজি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট