1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

ফরিদগঞ্জে এক ঘুসিতেই প্রাণ গেল সিএনজি অটোরিক্সা চালকের

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের এক ঘুসিতেই প্রাণ গেল বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএনজি রিক্সা চালকের। অভিযুক্ত আবুল বাশার পলাতক রয়েছে। ‎বিল্লাল হোসেন সিএনজি অটোরিক্সা চালক। তার ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে। হত্যার অভিযুক্ত আবুল বাশার পিতা মরহুম রুস্তম আলী নেভির অবসরপ্রাপ্ত কর্মচারী।

শুক্রবার (১৩ মার্চ-২০২৬) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় কামাল ভেন্ডার, সাদ্দাম, রমজান আলী লিটন জানান, ইছাপুরা গ্রামের বিল্লাল হোসেন ও আবুল বাশার উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহষ্পতিবার (১২ মার্চ ২০২৬) এসব বিষয় নিয়ে থানায় অভিযোগ করেন আবুল বাশার। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকালে স্থানীয় ইছাপুরা গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে উভয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লাল হোসেনকে হঠাৎ করেই পিছন দিক থেকে ঘাড়ে ঘুসি দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে পড়ে যায়। দ্রুত স্থানীয় লোকজন উপজেলা সদরস্থ জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিকস সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে কাউছার হোসেন বলেন, আবুল বাশার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাবাকে ঘুসি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, তারা দুইজন প্রতিবেশি। তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা ছিলো। শুক্রবার বিকালে কলাপাতা কাটা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আবুল বাশার সিএনজি রিক্সা চালক বিল্লালকে ঘুসি দেয়। ঘটনাস্থলেই বিল্লাল মৃত্যু বরণ করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবুল বাশার পলাতক রয়েছে।

# নারায়ন রবিদাস

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট